শিরোনাম :
এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের সংশ্লিষ্টতা নেই: হর্ষবর্ধন শ্রিংলা উত্তপ্ত হরমুজ: দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ইইউ’র ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন

  • ১২:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এবারের খাতা পুনর্মূল্যায়নে ফলাফলে বড় পরিবর্তন এসেছে; আগে ফেল করা ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবার পাস করেছেন।

একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হয়েছে। গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের মূল ফল প্রকাশ করা হয়, যেখানে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

আশানুরূপ ফল না পেয়ে সে সময় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। মূল ফল প্রকাশের ঠিক এক মাস পর আজ সংশোধিত এই ফল প্রকাশ করা হলো।

এবারের ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগেই জানিয়েছিলেন, এবার শুধু প্রাপ্ত নম্বর যোগ করে দেখা হয়নি, বরং উত্তরপত্রগুলো নতুন করে সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা হয়েছে। আগের নিয়মে কেবল নম্বরের যোগ-বিয়োগে ভুল আছে কি না, তা যাচাই করা হতো।

নতুন নিয়মে খাতা পুনর্মূল্যায়ন হওয়ার কারণেই এবার বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের আবেদন করায় লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।

এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজারেরও বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার এবং কারিগরি বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদনের সুযোগ নেন। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোর প্রতিটিতেও ১৭ হাজার থেকে ৩৯ হাজার পর্যন্ত পরীক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech