শিরোনাম :
জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্বারোপ কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে শনাক্ত ২ ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৩৩ বিলিয়ন ডলার ব্যয় : নজিরবিহীন কৌশলগত ও সামরিক ক্ষয়ক্ষতি দেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করল মুডিস সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মৃদু তাপপ্রবাহ ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে মহাকাশে অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের,‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধের বার্তা চীনের দখল হওয়া সরকারি জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে শনাক্ত ২

  • ১১:২৮ এএম, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের সামনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণকারী দুজনকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাবির প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও সহকারী প্রক্টররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এর আগে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।

মূলত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এই ঘটনা ঘটে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সামনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণকারী দুজনকে শনাক্ত করা হয়েছে, যারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড়ভাবে তদন্ত করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech