শিরোনাম :
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্বারোপ কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে শনাক্ত ২ ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৩৩ বিলিয়ন ডলার ব্যয় : নজিরবিহীন কৌশলগত ও সামরিক ক্ষয়ক্ষতি দেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করল মুডিস সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মৃদু তাপপ্রবাহ ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে মহাকাশে অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের,‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধের বার্তা চীনের

কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন

  • ১২:১১ পিএম, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

|।।বিকে ডেস্ক।।
কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির প্রায় পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

নাশকতা মামলায় জামিনে বের হয়ে পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে এই হামলা ভাঙচুর হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালান ও ভাঙচুর করে বিএনপি সমর্থকদের আহত করেন। এতে বিএনপির পাঁচ-ছয়জন আহত হন।

বিএনপি নেতা কর্মীরা জানান, গত কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামি হন। ওই মামলায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জামিন পেয়ে এলাকায় মিষ্টিমুখ করেন, এরপর বিএনপি অফিসে এই হামলা ও ভাঙচুর চালান। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech