Breaking News:


শিরোনাম :
বাড্ডায় নির্মানধীন বাড়ির দেয়াল ধ্বসে দুই শিশুর মৃত্যু ঢাকাসহ ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা

২০ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবী জানাল -স্কপ

  • ০৬:৪৬ পিএম, রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
২০ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ, ঈদের আগে ছাঁটাই না করার ত্রিপক্ষীয় সিদ্ধান্ত কার্যকর করা এবং শ্রমিকদের স্বার্থ ও মতামতকে প্রাধান্য দিয়ে অতিসত্বর শ্রম আইন সংশোধন করার দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর উদ্যোগে আজ ১৬ মার্চ ২০২৫, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়।

স্কপের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যেই শ্রমিকরা উৎপাদনের চাকা ঘুরিয়ে অর্থনীতি সচল রাখার ফলে দেশের সরকারি চাকুরিজীবীরা ১ মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস এবং মার্চ  মাসের পূর্ণ বেতন পাবেন সেই শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে না খেয়ে মরবে, বাঁচার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে এমন পরিস্থিতি যাতে না হয় সরকারকে সে বিষয়ে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস না দিলে অথবা কোনোভাবে দমন-নির্যাতন করা হলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নির্যাতিত শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তার ফলে কোনো ধরনের ক্ষতি হলে তার সমস্ত কিছুর দায় সরকার ও মালিকদেরকেই নিতে হবে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech