শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত ৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • ১০:১৫ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পিূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের মধ্যে রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলা। এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাত ১২টা পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে দেশের বাকি অধিকাংশ এলাকায় আকাশ রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার থাকতে পারে এবং কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এসব এলাকায় সারাদিন রোদ থাকতে পারে। স্থানীয়ভাবে এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে, আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৮ মিনিটে।

রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech