শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত ৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

  • ১০:২৪ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহতরা হলেন—বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ (১৮), সৌরভ (১৭) ও বেনাপোলের বাসিন্দা মুস্তাকিন (১৭)। তারা চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। মুস্তাকিন কয়েকদিন আগে ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উজিরপুর থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আটিপাড়া এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান।

ওসি রকিবুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech