শিরোনাম :
হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মিনার পথে হজযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০ ঈদুল আজহায় ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

  • ০৯:৪৭ পিএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ছবি সূত্র: বাসস

।।বিকে ডেস্ক।।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এসময়, রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৫০তম বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর বাণিজ্য, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের এই মাইলফলক, বিদ্যমান সহযোগিতা আরও গভীর করতে একটি মূল্যবান সুযোগ নিয়ে এসেছে।

রাষ্ট্রদূত শাইনবাউমকে ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান এবং ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকান সরকারের সহায়তার আশ্বাস দেন।

ঐতিহাসিক জাতীয় প্রাসাদ, প্রেসিডেন্টর কার্যালয় ও মেক্সিকোর প্রেসিডেন্টের সরকারি বাসভবন পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech