শিরোনাম :
২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার টানা ভারী বর্ষণ ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’: ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়ালো : ৭ দিনের জাতীয় শোক ঘোষনা

  • ১২:০৮ পিএম, মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালানো ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ দুই শতাধিক।

এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি।

এমআরটিভি সূত্রে জানা গেছে, জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, ভূমিকম্পে ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৪০০ জন। এখনও আরও তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ভূমিকম্পে অসংখ্য ভবন মাটিতে মিশে গেছে, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, সেতুগুলো ধসে পড়েছে। দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হচ্ছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, উদ্ধারকাজ পরিচালনার জন্য স্থানীয়দের কাছে আধুনিক যন্ত্রপাতি ও হাতিয়ার নেই।

রেডক্রসের কর্মকর্তাদের দাবি, গত ১০০ বছরে এই মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়নি এশিয়া।

উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আঘাত হানার তিন দিন পর মিয়ানমার ও থাইল্যান্ডে জীবিতদের সন্ধান আরও জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই মিয়ানমারে নিহতের সংখ্যা ২,০০০ জন ছাড়িয়ে গেছে এবং থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।

উদ্ধারকর্মীরা বলছেন, যাদের সহায়তা দরকার, তারা আমাদের ডাকছেন। কিন্তু নানা সমস্যার কারণে তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech