Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

  • ১২:০০ পিএম, রবিবার, ১৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১২৪টি ফ্লাইটে সর্বমোট ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রবিবার ১৮ মে সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইনসের মোট ১২৪টি ফ্লাইটে ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭ হাজার ৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। পরিচালিত ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ৬২টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৬টি।

এদিকে চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন নারী।

সবশেষ শনিবার ১৭ মে মো. জয়নাল হোসেন (৬০) নামে এক হজযাত্রী মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ৩১ মে শেষ হবে এবারের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech