শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প: চলতি সপ্তাহে একনেকে অনুমোদন প্রত্যাশা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু: চলবে ১০ জুলাই পর্যন্ত

  • ১১:৪১ এএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন চলছে হাজিদের সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি।

বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে

মঙ্গলবার ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ হজযাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, হজ পালনকালে ১৮৮ বাংলাদেশি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৯ জন এখনও সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবারের হজ অনুষ্ঠিত হয় ৬ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। পুরো সময় জুড়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ২১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech