শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীন : বিএনপি

  • ১২:০৮ পিএম, বুধবার, ২৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ দেখিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।

তিনি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার ২৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাপে লি জিয়াং ঝাও এসব আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির মিডিয়া সেলের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লি জিয়াং ঝাওয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুগান্তকারী ও অবিশ্বাস্য। এ কারণে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে চীনে সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সম্মানে চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন।

উল্লেখ্য, গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

মির্জা ফখরুলের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

মঙ্গলবার চীন সফরের দ্বিতীয় দিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন তারা।

সোমবার চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব‍্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech