শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

গাছের সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কা: ২ জন নিহত

  • ১১:৫৪ এএম, বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাছের সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দু’জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার ২৬ জুন ভোররাত ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের অপর দুই আরোহী।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই খাতুন (৩০) এবং খড়কি স্টেডিয়ামপাড়ার আব্দুল হকের ছেলে মাসুদুর রহমান মিলন (৪০)। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও যশােরের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে ৩টার দিকে দ্রুতগামীর প্রাইভেটকারটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন জুঁই খাতুন।

এ সময় নতুনহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশের একটি রেইনট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই ও মিলন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত মামুন ও মাসুদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহযোাগিতায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech