Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

  • ০৯:০৪ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের সবার কাছে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আমি মানুষগুলো, যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এটি আমার মানবিক দায়িত্ববোধ থেকে আসা।

অনুষ্ঠানে এক প্রশ্নকর্তা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলায় খালাস পাওয়ার পর দেওয়া জামায়াত আমিরের এক সংবাদ সম্মেলনের বক্তব্য উল্লেখ করে জানতে চান—সে সময় তিনি যেসব মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, তার মধ্যে মুক্তিযুদ্ধকালীন সময় অন্তর্ভুক্ত ছিল কি না।

উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরকে আলাদা করে দেখছি না। আমি বলেছি ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যদি কারও কষ্টের কারণ হয়ে থাকি—সেটা ব্যক্তিগত হোক, দলীয় হোক—আমি সেই কষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

তিনি আরও বলেন, ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি মানুষের সমষ্টি, একটি রাজনৈতিক দলও ভুল করতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক—তা ইতিহাস নির্ধারণ করবে। আজ যে কাজটিকে ভুল মনে করা হচ্ছে, কাল হয়তো সেটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

জামায়াত আমির বলেন, আমরা আদর্শবাদী দল। আমাদের মধ্যে ভুল থাকার সুযোগ রয়েছে। আমাদের বা আমাদের সহকর্মীদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য আমি নির্দ্বিধায়, বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করছি। এতে কোনো পরাজয় বা লজ্জা নেই।

তিনি আরও বলেন, এটি আমার মানবিক মূল্যবোধ, নৈতিক দায়িত্ব ও আত্মজিজ্ঞাসার জায়গা থেকে উঠে আসা বক্তব্য। ভুল স্বীকারে আমরা কুণ্ঠিত নই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech