শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

  • ০২:১২ পিএম, রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজনের উপর ট্রাক উঠে চাপা দিলে ৩ জন নিহত হয়েছেন। ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক এই দুর্ঘটনা ঘটায়।

শনিবার ২৮ জুন রাত ৩টার সময় উত্তরার পূর্ব থানা এলাকায় এই ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহতদের মধ্যে অমিতের (২৩) বাড়ি লক্ষ্মীপুর, নাঈমুলের (৩০) ইসলামপুর এবং জাভেদ আলম (৫৫) রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা। অমিত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন।

গোলাম মোস্তফা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech