শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

  • ১১:৪২ এএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার ৩০ জুন বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি—

১ জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা।
১৬ জুলাই : জুলাই শহীদ দিবসে জেলায় পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা।
১৮ জুলাই  : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী।
২০ জুলাই : কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক  আলোচনা সভা।
২৫ জুলাই : শহীদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২৬ জুলাই : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা।
৩১ জুলাই : গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
১ আগস্ট : শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ।
৫ আগস্ট : গণঅভ্যুত্থান দিবস উদযাপন।
৮ আগস্ট : জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech