Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

‘হাতপাখার সমাবেশ’ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ : ফারুক

  • ১২:০২ পিএম, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার মিটিং (সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ)। তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য— পিআর পদ্ধতি, নির্বাচন না হওয়া- বলেছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

বুধবার ২ জুলাই জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরও দুচার জন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না- এসব কথা বলা হচ্ছে।  

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি দশমাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটা লক্ষ্য আপনার আছে— ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন। দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech