শিরোনাম :
আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

টেক্সাসে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ প্রায় ২৫ শিশু

  • ১০:৪২ এএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
ছবি: নিউইয়র্কটাইমস

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ২৫ জন শিশু নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অবস্থান করছিল।

শনিবার ৫ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটে কেন্দ্রীয় টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে, যেখানে গুয়ার্দালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬-২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা গেছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে, যারা একটি ধর্মীয় ক্যাম্পে গ্রীষ্মকালীন শিক্ষাক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ করে বন্যা হানা দিলে তারা আশ্রয় নেওয়ার সময় পায়নি। বন্যার পানিতে অনেক তাঁবু ও কাঠের ঘর ভেসে যায়।

টেক্সাসের ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এর অর্থ এই নয় যে নিখোঁজ শিশুরা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা হয়তো শুধু যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হঠাৎ করে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, যা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ঘটে। এতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে, বহু ঘরবাড়ি ধ্বংস হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে একদিনে প্রায় ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন এবং সব রকমের উদ্ধার বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামিয়েছেন। অ্যাবট বলেন, এই মুহূর্তে আমরা জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার, ড্রোন, নৌকা ও জরুরি পরিষেবা কর্মীরা। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহতদের মধ্যে অন্তত ৫ জন হিউস্টন শহরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এটা আমাদের জন্য একটি ভয়াবহ মানবিক সংকট। আমরা এখনও আশা করি, নিখোঁজ অনেকেই কোথাও আশ্রয় নিয়েছে এবং বেঁচে আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech