শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

  • ১১:৫৪ এএম, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়াতে বলে জানিয়েছেন প্রশাসনিক কমকর্তারা।

সোমবার ৭ জুলাই এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ বলেছেন, এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

বিপর্যয়ের চার দিন পরেও নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দলগুলো কাদামাটি জমা নদীর পাড় ঘেঁষে তল্লাশি চালাচ্ছে, যদিও নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উল্লেখ্য, প্রবল ভারী বর্ষণের জেরে টেক্সাসের দক্ষিণাঞ্চলে গুয়াদালুপে নদীর তীরবর্তী ৬ জেলা বা কাউন্টিতে গত ৪ জুলাই শুক্রবার আকস্মিক বন্যা বা হড়পা বান দেয়। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কের কাউন্টিতে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে প্রতি বছরই জুলাই মাসে কের কাউন্টির এলাকায় গুয়াদালুপে নদীর দু’পাসে মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসে। ১৯৪৫ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বর্তমানে আছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংস্থা।

‘ক্যাম্প মিস্টিক’ জানিয়েছে, তাদের অন্তত ২৭ শিক্ষার্থী ও কর্মী মারা গেছেন। আরও ১০ জন শিক্ষার্থী ও এক জন ক্যাম্প কাউন্সেলর এখনও নিখোঁজ রয়েছেন।

শুধু কের কাউন্টিতেই অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনে এই কাউন্টির মধ্য দিয়ে প্রবাহিত গুয়াদালুপে নদীর পানি ভয়াবহভাবে বেড়ে গিয়ে এ বন্যা হয়।

কাউন্টি শেরিফের দপ্তর জানায়, নিহতদের মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন, সেটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার এক ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে দোষারোপ করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, এটি ছিল ঈশ্বরের কাজ। বন্যা কখন আঘাত হানবে তা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আমরা আগেভাগেই সতর্কতা দিয়েছিলাম এবং জাতীয় আবহাওয়া পরিষেবা তাদের দায়িত্ব পালন করেছে।

রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রশ্ন করা হলে তিনি প্রথমে দায় এড়িয়ে বলেন, এটা বাইডেনের প্রশাসনের গাফিলতি।’ অবশ্য পরে তিনি নিজেই বলেন, আমি আসলে বাইডেনকে এর জন্য দোষ দিচ্ছি না। এটা এক শতাব্দীর দুর্যোগ।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন কোনও রাজনৈতিক দোষারোপের সময় নয়।

কের কাউন্টির প্রধান আইন কর্মকর্তা বা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত মোট ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫৬ জন এবং অপ্রাপ্তবয়স্ক ২৮ জন। অপ্রাপ্তবয়স্কদের সবাই কিশোরী ও তরুণী। যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে নদীর স্রোত, অব্যাহত বৃষ্টিপাত ও কর্দমাক্ত মাটির জন্য  উদ্ধার কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।

সূত্র : বিবিসি/রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech