শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

এনসিপি-সিইসি বৈঠক: ‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় এনসিপি, ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি

  • ০৩:০২ পিএম, রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে।

রবিবার ১৩ জুলাই আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

তিনি জানান, আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে, ঘোষিত প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ প্রতীকটি এখনো বাদ দেওয়া হয়নি, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। এ অবস্থায় আইনগতভাবে তাদের প্রতীক তালিকায় রাখা সমীচীন নয়।

কমিশন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলেও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

প্রতীক ইস্যুতে আরও বলেন, আমরা তিনটি প্রতীক—শাপলা, কলম ও মোবাইল—চেয়েছি বটে, তবে আমাদের মূল ও একমাত্র লক্ষ্য হচ্ছে শাপলা প্রতীকটি আমাদের বরাদ্দ দেওয়া হোক।

তিনি জানান, যদিও এর আগে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, তবে নিবন্ধনের সময় তারা কেটলি প্রতীক পেয়েছে। এখন তারা যদি নতুন প্রতীক চায়, তাহলে নিয়মমাফিক নতুন আবেদন করতে হবে। সেখানে আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আইনি দিক থেকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছি।

এতে নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে শাপলা প্রতীক ইসির তালিকায় যুক্ত করার দাবি জানানো হয়েছে।

বৈঠকে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে আরও অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম অভিযোগকারী খালিদ সাইফুল্লাহ।

জহিরুল ইসলাম মুসা বলেন, গত ২২ জুন আমরা ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ দরখাস্ত নির্বাচন কমিশনে জমা দিয়েছি। তার অগ্রগতি জানতে চেয়েছি এবং প্রয়োজনে আরও কোনো তথ্য বা নথি লাগলে আমাদের জানাতে অনুরোধ করেছি।

প্রবাসী ভোটারদের জন্য প্রস্তাবিত তিনটি ভোটদান পদ্ধতি নিয়ে কমিশনের অগ্রগতি সম্পর্কেও প্রতিনিধিদলটি জানতে চায়।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা কখনোই কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না।

প্রতিনিধিদল জানায়, প্রতীক তালিকা থেকে শাপলা বাদ যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। কমিশন বিষয়টি আলোচনার মাধ্যমে দেখবে বলে আশ্বস্ত করেছে।

এদিকে শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন তাদের নাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech