Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তুলল উত্তরার বিমান দুর্ঘটনার খবর

  • ০১:১৭ পিএম, মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

সোমবার ২১ জুলাই দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ।

বিমান দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনা কেবল দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে বড় শিরোনামে তুলে ধরেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুরুতে একজন নিহতের কথা জানালেও পরবর্তী আপডেটে নিহতের সংখ্যা ১৯ বলে উল্লেখ করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) “ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। একইভাবে নিউজউইক-ও সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়।

এছাড়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইটস টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ঘটনাটি নিয়ে প্রতিবেদন করে।

ভারতের শীর্ষস্থানীয় প্রায় সব সংবাদমাধ্যম- এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া- এ দুর্ঘটনার খবর শিরোনামে প্রকাশ করেছে।

আল জাজিরা “বাংলাদেশ এয়ার ফোর্স প্লেন ক্রাশেস ইন কলেজ ক্যাম্পাস-কিলিং এটলিস্ট নাইনটিন” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি কলেজ ভবনে বিমানটি ভেঙে পড়ার ঘটনায় একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সানডে এক্সপ্রেস বিশ্বের বহু শীর্ষ সংবাদমাধ্যম বাংলাদেশের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

আন্তর্জাতিক এই প্রতিক্রিয়ায় বোঝা যায়, বাংলাদেশের উত্তরার এই দুর্ঘটনা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর অর্থাৎ ১টা ১৮ মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech