শিরোনাম :
হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী দিল্লিতে সাকিব আল হাসানের রেকর্ডেড বক্তব্য প্রচার : মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর দেশজুড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি ইরান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুদ বিপজ্জনক মাত্রায় কমেছে জুলাই শেষে শেয়ারবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল এদেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল: চিফ হুইপ দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী প্রস্তাবিত হরমুজ চুক্তিতে প্রণালিটির নিয়ন্ত্রণ পেতে পারে ইরান

গভীর রাতে ঢাকায় নামে মুষলধারে বৃষ্টি সঙ্গে তীব্র বজ্রপাত

  • ১০:১৯ এএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকায় গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গভীররাতে মুষলধারে বৃষ্টি নেমেছে। এ সময় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হয়েছে বজ্রপাতও ।

বৃহস্পতিবার ২৪ জুলাই ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। থেমে থেকে তা প্রায় ঘণ্টার মতো স্থায়ী হয়।

জানা গেছে, রাত ৩টার পর হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ছিল ব্যাপক বজ্রপাত। প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দিবাগত রাত ১টার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা তীব্র গরম থেকে মানুষকে মুক্তি দিয়েছে। জনজীবনে ফিরে এসেছে স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিকে উপকূলে বেশি বৃষ্টি হবে। এরপর উত্তরাঞ্চলেও ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর বিরাজমান মৃদু তাপপ্রবাহ অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech