শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা 

  • ১১:৩০ এএম, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
নাটোরে ‘উত্তরা গণভবন’ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ জুলাই বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াতের সঞ্চালনায় এ সভায় নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উত্তরা গণভবনের জলাশয়ের আগাছা অপসারণ এবং মাছ ধরার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি রাজবাড়ির প্রবেশপথে বিদ্যমান ভবনে একটি স্যুভেনীর শপ করার সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে। স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ দ্রুততার সাথে একটি পরিকল্পনা তৈরী করবে এবং ওই পরিকল্পনা অনুসারে সংস্কার কাজ সম্পাদন করা হবে বলে সভায় জানানো হয়।    

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech