শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, জুলাই যোদ্ধাদের হুঁশিয়ারি

  • ০১:১৩ পিএম, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার ৩১ জুলাই বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হন, এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পাশেই পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এখনো সরকার তাদের দাবি মেনে নেয়নি। আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য জুলাই সনদের স্বীকৃতি নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।

তাদের বক্তব্য, জুলাই সনদ কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।

তারা আরও জানান, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে টানা অবস্থান কর্মসূচিতে যাবেন।

এদিকে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ও শাহবাগ থানার মুখে, এমনকি আশপাশের মোড়গুলোতেও আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।

পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবরোধের ফলে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে যানজট সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech