শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

ভারী বর্ষনে পাহাড় ধস : বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

  • ০২:০৯ পিএম, রবিবার, ৩ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার ৩ আগস্ট সকালে ভারী বর্ষনে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড় ধ্বসের এ ঘটনা ঘটে।  

এর ফলে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটে। এতে সড়কে ছোট বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গত রাত (শনিবার) থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, শনিবার থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দীঘিনালায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech