শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

বাংলাদেশের জলসীমানায় মাছ ধরতে এসে ১৪ ভারতীয় জেলে আটক

  • ১২:০০ পিএম, সোমবার, ৪ আগস্ট, ২০২৫
ছবি: মানব জমিন

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১টি ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয়  জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার রাতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গভীর সাগর থেকে ভারতীয় এসব জেলেদের আটক করে। রবিবার বিকালে আটক জেলেদের বহনকারী ফিশিং ট্রলার এফবি পারমিতা নৌবাহিনীর একটি জাহাজ মোংলার দিগরাজে নৌ-ঘাঁটিতে নিয়ে আসে।

আটক ভারতীয় ফিশিং ট্র্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এ ছাড়া ওই ট্রলারসহ জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত ১৪ই জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামে ২টি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌ-বাহিনী।  সূত্র-মানব জমিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech