Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

ওমান প্রবাসীকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা – একই পরিবারের ৭ জন নিহত

  • ১০:৫৫ এএম, বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ওমান প্রবাসী এক ব্যক্তিকে নিয়ে নোয়াখালীর লক্ষ্মীপুরে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।

বুধবার ৬ আগস্ট ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া( ৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই বিদেশ থেকে ফিরে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে গাড়িতে থাকা ১১ জনের মধ্যে চারজন শিশু ও তিনজন নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং নারীদেরকে ওঠানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর একে একে সাতটা মরদেহ উদ্ধার করে বলে জানান ফরিদ আহমেদ। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech