শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

  • ১২:০৯ পিএম, রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার ১৬ আগস্ট রাজধানীর লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১। মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী ২। জয়নব আক্তার(২৫) এবং ৩। কবির হোসেন (৩০) ও তার স্ত্রী ৪। মোসাঃ চাদনী আক্তার (৩০) ।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ০৬.২৫ ঘটিকার সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার দুইটি ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো। তাদের সকলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech