শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

দায়িত্ব নিয়েই পাথর লুটের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারওয়ার

  • ০৯:৪৯ পিএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যেই অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন।

বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেলে বিকেলে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান ডিসি সারওয়ার।

সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথর জব্দ করেন তিনি।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামহীন আরেকটি মিল থেকে এসব পাথর জব্দ করা হয়। তবে তৎক্ষণাৎ সঠিক পরিমাণ জানা যায়নি।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, ‘অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিলের পাথর জব্দের নির্দেশ দেন। তৎক্ষণিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপ শেষে জানানো হবে।

এর আগে সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সাদাপাথর এলাকা পরিদর্শন করেন ডিসি সারওয়ার। ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ তদারকি করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন, করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত এবং কেন এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech