শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার

  • ১০:৩৭ এএম, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

তিনি বলেন,  আগামী নির্বাচন যাতে সর্বজন গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

শুক্রবার ২২ আগস্ট রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠ হয়, সেজন্য এখন থেকে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের মতো কলঙ্ক মোচনের জন্যও তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি জানান, গত ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল গত একবছরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করায় তাদের হাতে ক্রেস্ট তুলেন দেন ডিএমপি কমিশনার।

সংগঠনটির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে সদস্যদের হেলথ টেস্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত গায়ক আসিফ আকবর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech