শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯

  • ১১:১৬ এএম, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গ্যাস লাইনের বিস্ফোরণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী ও শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার ২৩ আগস্ট ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫); দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) এবং মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে আটজনকে আমাদের এখানে আনা হয়েছে। আগুনে তাদের বেশিরভাগের শরীরের ৫০ শতাংশের কাছাকাছি পুড়ে গেছে। ১৫ শতাংশ পুড়েছে এমন একটা বাচ্চাও আছে।

তানজিল ইসলাম হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, ইমাম উদ্দিনের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তৃষা আক্তারের ৫৩ শতাংশ এবং আসমার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।

ডা. সুলতান মাহমুদ বলেন, তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে গ্যাস জমেছিল। তা থেকে বিস্ফোরণ হয়, আগুন লাগে বলে আহতদের স্বজনরা আমাদের জানিয়েছেন।

আহত হাসানের বন্ধু হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি বাসায় গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

তিনি বলেন, এলাকার লোকজন বলেছে প্রথমে একটা বিকট শব্দ হয়েছে। এরপর আগুন লাগে। ওটা টিনশেড ঘর ছিল, তাপ কমানোর জন্য ওপরে ফলস সিলিং লাগানো হয়েছিল। আগুনে ওইগুলোও পুড়ে সবার শরীরে এসে পড়েছে। তাতে তারা আরও বেশি দগ্ধ হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech