Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক : সই হতে পারে ৬ চুক্তি

  • ১১:৪৯ এএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।

রবিবার ২৪ আগস্ট সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইসহাক দারের একান্ত বৈঠকের পর হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠক। এরপর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, দুই দেশের জনগণের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে।

আজ বিকেল ৪টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় ও তার শারীরিক খোঁজখবর নেবেন তিনি।

এর আগে দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিন দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে (ইসহাক) স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম।

শনিবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেন। এ ছাড়া গতকাল বিএনপি, জামায়াত, এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন ইসহাক দার। সেখানে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, ’৭১-সহ বিভিন্ন বিষয় উঠে আসে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech