শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০২:১৯ পিএম, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ২৫ আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ পুরস্কার ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা ১ লাখ টাকা পাবে। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। কেউ যদি একটা গুলি এনে দেয় তাহলে সে ৫০০ টাকা পাবে। পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার, শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পাবে। এসব তথ্য যারা দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। আপনারা বলতেন আমাদের বদলি বাণিজ্য, ভর্তি বাণিজ্য নিয়ে। ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং সেই তথ্য কেউ দিতে পারেন তাহলে তাকেও পুরস্কার দেওয়া হবে। কোথাও আমাদের কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয় তাহলে আমাদের জানান। আমরা যদি কেউ দুর্নীতি করি সেটাও আপনারা লিখে দিয়েন, কিন্তু কেউ রং রিপোর্ট করবেন না।

রাস্তা বন্ধ করে গাজীপুরের কমিশনারের যাতায়াত বিষয়ে উপদেষ্টা বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত। আমরা প্রথম ধাপে তাকে নোটিশ দেবো। আপনারা এটা জানতে পারবেন।

তিনি বলেন, মব কমে এসেছে, তবে নির্মূল হয়ে যায়নি। আমরা চেষ্টা করছি এগুলো নিয়ন্ত্রণের। নির্বাচনের আগে যথাসম্ভব অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। নির্বাচনটা নির্ভর করে রাজনৈতিক দল ও জনগণের ওপর। জনগণ যে নির্বাচনমুখী হয়েছে সেটার প্রমাণ হলো আপনারা। কারণ আইনশৃঙ্খলা নিয়ে আজকের মিটিংয়ে আপনারা প্রশ্ন করছেন নির্বাচন নিয়ে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech