শিরোনাম :
দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট ধলেশ্বরীর ভাঙনে বিলীন কবরস্থান-বসতভিটা, হুমকিতে নানা স্থাপনা আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা সেনাবাহিনীর, ২০০ হুতি যোদ্ধা নিহতের দাবী ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী রাজধানীর আকাশ আজ মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারিসের কিছু অংশে কারফিউ জারি

শাহজালালে বিদেশি নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন

  • ১২:৫৪ পিএম, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৮ কেজি ৬৬০ গ্রাম কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

সোমবার ২৫ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ ফ্লাইটের যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফল নামের যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জানা গেছে, তিনি আফ্রিকার গায়ানার নাগরিক। তিনি দোহা থেকে ঢাকার কাতার এয়ারলাইন্সের ফ্লাইট কিউআর ৬৩৮-এ শাহজালালে পৌঁছান।

মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সতর্ক অবস্থানে ছিলেন। বিমানবন্দর পৌঁছালে ৬ নম্বর বোর্ডিং ব্রিজে তার আসন নম্বর ৩০-এ যাচাই করা হয়।

ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তার ব্যাগেজ স্ক্যান করা হলে তিনটি প্লাস্টিকের জারে মোড়ানো ২২ পিস ফয়েল মোড়ানো ডিম্বাকৃতির প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে কোকেন উদ্ধার হয়। ডিম্বাকৃতির ফয়েলে কোকেন পাওয়া যায়।

প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট কোকেনের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech