শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ : দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে

  • ০৯:৩০ পিএম, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব আসগুলোর সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে- বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার ২৭ আগস্ট তৃতীয় দিনের শুনানী শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি কাজ করেছিল। সেই কমিটির যে খসড়া, সেটা আমরা গত ৩০ জুলাই গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বস্তরে জানিয়েছি।

তখন বলেছিলাম, আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি, সেটা খসড়া। আর যদি কারও কোনও আপত্তি থাকে, তাহলে সেটা যেন ১০ আগস্টের মধ্যে আমাদের কাছে দাবি, আপত্তি, সুপারিশ, পরামর্শ ইত্যাদি থাকলে দেন। সেই অনুযায়ী ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪ট আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পেয়েছি। সর্বমোট আপত্তি এবং সুপারিশের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৯৩টি।

তিনি বলেন, আমরা দাবি-আপত্তিগুলোর ওপর ওপর শুনানি করেছি। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, অপর চারজন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলাম। আমরা ২৪ আগস্ট  ৬টা জেলার ১৮টি আসন নিয়ে আলোচনা ও মতামত শুনেছি। ২৫ আগস্ট ৯টা জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টা জেলার ২৮টি, , আর আজ ২৭ আগস্ট ১২টা জেলার ১৮টি আসন নিয়ে শুনানি হয়েছে।

এখানে বলে রাখা ভালো—পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি। আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনা এসেছে, তার পক্ষে ও বিপক্ষে কথা শুনেছি, আবার আমাদের করা গেজেটের পক্ষেও মতামত শুনেছি। কাজেই আমরা মোটামুটি সবাইকেই অর্থাৎ একোমোডেট করার চেষ্টা করেছি। তবে সময়ের স্বল্পতা ছিল। একই বিষয়ে একাধিক আবেদন ছিল। তাই একই বিষয়ে যেন বারবার কেউ না বলেন, সে অনুরোধ আমরা সবার কাছে রেখেছিলাম। 

ইসি সচিব বলেন, যেসব মতামত পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এরপর পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকাটি প্রকাশ করবো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech