শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

টাঙ্গাইলে পৃথক দুই অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ০১:০৯ পিএম, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টাঙ্গাইলে পৃথক পৃথক অভিযানে প্রায় ২৩ লাখ টাকার মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র‌্যাব-১৪।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের র‌্যাব-১৪ টাঙ্গাইল সদর ও মির্জাপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ পিস ইয়াবা ও ৯৪ পিস পরিত্যক্ত ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য জানান।  

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের পুত্র রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম (৩৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি সিলেট থেকে বালু বোঝাই একটি ট্রাক মাদকদ্রব্য ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২০ লাখ ১০ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

একই দিন অপর এক অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮২ হাজার টাকা। এ ঘটনায় মির্জাপুর এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech