শিরোনাম :
সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব, যেকোনো মূল্যে তা অক্ষুন্ন রাখতে হবে: রাষ্ট্রপতি দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট ধলেশ্বরীর ভাঙনে বিলীন কবরস্থান-বসতভিটা, হুমকিতে নানা স্থাপনা আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা সেনাবাহিনীর, ২০০ হুতি যোদ্ধা নিহতের দাবী ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী রাজধানীর আকাশ আজ মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

  • ১১:৩৯ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে তাদেরকে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

শনিবার ৬ সেপ্টেম্বর সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা এমন এক সময় পৃথিবীতে রয়েছি যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত।

তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন এক সময় আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এই আয়োজন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর। শিক্ষাজীবনে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা কর এবং এর সাথে নীতি-নৈতিকতা আত্মস্থ কর, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে।’

এই ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘স্কুল শুধু জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার বিষয়েও তোমাদের সচেতন হতে হবে।’

এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল ‘অল আইজ অন আর্থ’। গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালের আজ ছিল শেষ দিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech