শিরোনাম :
পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ আজ থেকে শুরু

  • ১২:১৮ পিএম, রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে শুরু হচ্ছে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

রবিবার ৭ সেপ্টেম্বর থেকে  রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালেই এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ সদর দফতর জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এজন্য দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।

মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে নয়টি বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর তত্ত্বাবধানে তৈরি এ কোর্সে নির্বাচনকালীন জটিলতা মোকাবিলার কৌশল শেখানো হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ দেশের নির্বাচনী ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। কোর্সের মাধ্যমে পুলিশ সদস্যরা সম্ভাব্য যেকোনো ধরনের সহিংসতা, ষড়যন্ত্র বা আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের কর্মকর্তারা মনে করছেন, এই বিশেষ কর্মসূচি সফল হলে নির্বাচনের দিন নিরাপত্তা ও সুষ্ঠু ভোট আয়োজন নিশ্চিত করা অনেক সহজ হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech