শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

  • ০১:২২ পিএম, রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরোত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

বাসার কেয়ারটেকার রাজু বলেন, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। পরে মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে।

কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, ‘শনিবার মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়িতে ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায় এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে দেখা গেছে, বাসভবনের সামনের একটি গাড়ির গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া বাসভবনের দোতালার জানালার গ্লাসও ভাঙা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে—তা জানা যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech