Breaking News:


শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব ট্রাম্পের ভাষণ: ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করেছি, বক্তব্য শেষ হতেই মিসাইল ছুড়ল ইরান মার্চে এসেছে ৩.৭৫ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স

শেরে-বাংলা নগর থানার ওসি-র  তাৎক্ষনিক একশন: সিন্ডিকেট ও চাঁদাবাজ চক্রের কবল থেকে কিশোর উদ্ধার

  • ০১:০৬ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।স্টাফ রিপোর্টার।।
অপহরণ করে মুক্তিপণ দাবীকারী ও ছিনতাইকারী  সিন্ডিকেটের দৌরাত্বে বিপন্ন জিয়া উদ্যান এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষ । বিভিন্ন কায়দায় ট্র্যাপে ফেলে  নিরিহ মানুষকে তারা নানাভাবে হয়রানি করছে।

গতকাল রবিবার ৭ সেপ্টেম্বর এমনি এক  সিন্ডিকেট ও চাঁদাবাজ চক্রের কবল থেকে এক কিশোরকে উদ্ধার করেন শেরে-বাংলা নগর থানার ওসি ইমাউল হক।

ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কিশোর মির্জা শাফি (১৮) হিফজ অধ্যয়নরত একজন শিক্ষার্থী। গতকাল মাদ্রাসায় দুপুরের বিরতিতে আনুমানিক ২টার দিকে সে জিয়া উদ্যানে বেড়াতে যায়। এ সময় কতিপয় অপরিচিত ব্যক্তি কথা বলতে বলতে তার হাতে অন্য একটি মোবাইল দিয়ে, তাকে ছিনতাইকারী বলে আটকে রাখে।

পরে অপরাধীচক্র বিকেল থেকে উদ্ধারের পূর্ব পর্যন্ত সময়ে বিভিন্ন ফোন (01560024534, 01911365732, 01707181443) থেকে ফোন করে কিশোরের পিতা-মাতার কাছে প্রথমে কুড়ি হাজার টাকা মুক্তিপণ দাবী করে।পরবর্তীতে ঘন্টায় ঘন্টায় মুক্তিপণের অর্থের পরিমান বাড়াতে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেশনে মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলে।

নিরুপায় পিতা  শেরে-বাংলা নগর থানায় জিডি করেন্। ওসি ইমাউল হকের নির্দেশে পুলিশ তাৎক্ষনিক এ্যাকশনে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাক করে অপরাধীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। অপরাধীচক্র বুঝতে পেরে ভিকটিমকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। থানাসূত্রে জানা যায়, অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

প্রসংগত, এর আগেও শেরেবাংলা নগর থানা দক্ষতা-সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সুনাম অর্জন করে। ২০২১ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে শেরেবাংলা নগর থানাকে ধন্যবাদ জানিয়েছিল জাতিসংঘ বাংলাদেশ অফিস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech