শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

গার্মেন্টস খাতে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার চীনের

  • ১০:৫০ এএম, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
তৈরি পোশাক ও  টেক্সটাইল খাতে ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার ৮ সেপ্টেম্বর ঢাকাস্থ চীনা দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গতবছর থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা বাস্তবায়ত হলে ওইসব খাতে বাংলাদেশের রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

আলোচনায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন,  ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশের আমদানির-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৬.৬৪ বিলিয়ন ও ৭১৫.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা এবং এলডিসি উত্তরণের সম্ভাবনা কাজে লাগাতে দু’দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বাংলাদেশের জন্য চীন সর্ববৃহৎ আমদানিকারক দেশ এবং দেশটির সঙ্গে বিশেষকরে অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এছাড়াও কৃষি ও খাদ্য পণ্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা, লজিস্টিকস, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা, এপিআই, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ প্রভৃতি খাতে চীনের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তাসকীন আহমেদ।

সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় চীনকে এগিয়ে আসার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত বছর থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। যা বাস্তবায়িত হলে এ খাতে বাংলাদেশের রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষকরে বিদ্যুৎ চালিত যানবাহন (ইলেকট্রনিক ভেহিকেল) খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে, তবে এখাতে বিদ্যমান উচ্চ শুল্ক এবং সহায়ক নীতিমালার অনুপস্থিতি সংশ্লিষ্ট খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নীতিমালার যুগোপযোগীকরণে উদ্যোগী হবে এবং ঢাকা চেম্বারকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি জানান, বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। এমতাবস্থায় তিনি বাংলাদেশের রপ্তানির সম্ভাবনাময় অন্যান্য খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে চীনের প্রযুক্তিগত সহায়তা গ্রহণের আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech