শিরোনাম :
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : মধুমিতায় চলছে সাতদিনের চলচ্চিত্র উৎসব ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল – ডা. শফিকুর রহমান থাইল্যান্ডে সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৮ অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় শিক্ষক গণপতিসহ ৪ জনকে হত্যা: ২ জন গ্রেফতার বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

আপিল শুনানীর ২য় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

  • ০৭:৫৩ পিএম, রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অপর ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

রবিবার ১১ জানুয়ারি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। আজ ৭১ থেকে ১৪০ সিরিয়ালের আপিল শুনানী অনুষ্ঠিত হয়।

দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন ।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সাতটি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

শনিবার ১০ জানুয়ারি অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।

আগামীকাল সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

এরআগে গতকাল শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল। নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এছাড়া তিনটি আপিল মুলতবি রাখা হয় বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান।

ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া, আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech