শিরোনাম :
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : মধুমিতায় চলছে সাতদিনের চলচ্চিত্র উৎসব ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল – ডা. শফিকুর রহমান থাইল্যান্ডে সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৮ অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় শিক্ষক গণপতিসহ ৪ জনকে হত্যা: ২ জন গ্রেফতার বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ফরিদপুরে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • ১০:২৭ এএম, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আগামী ২১ সেপ্টেম্বর তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘে প্রথম ভাষণ। ৯ দিনের এই সফরে নিউইয়র্ক-এর কাজ শেষ করে সানফ্রান্সিসকো গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে

উল্লেখ্য সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর করেন তিনি। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যেগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সব ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে যেতে পারেন। এরপর তার সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতি চলার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাজ চলছে তার সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনেও যোগ দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমন এক সময়ে জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, যখন সাধারণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি পরে আর এগোয়নি। তার প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech