শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

আ.লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

  • ০৯:১৬ পিএম, মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করার দাবি ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পাশাপাশি এই দলকে পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র–জনতা তা রুখে দেবেন বলে হুঁশিয়ারি দেয় তারা।

মঙ্গলবার ২২ এপ্রিল বিকেলে বৃহত্তর তেজগাঁও শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল খামারবাড়ি থেকে শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আওয়ামী লীগের ইতিহাস প্রকৃতপক্ষে একটি রাষ্ট্রবিরোধী ইতিহাস, দেশ বিক্রি করে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করাই যেন তাদের প্রধান লক্ষ্য। এমন একটি দলকে গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের অনুমতি দেয়া যায় না।

তিনি দাবি জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী ও অগণতান্ত্রিক সংগঠন হিসেবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নিষিদ্ধ করতে হবে।

কুয়েট শিক্ষার্থীদের চলমান অনশন প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেন, “এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে শিক্ষার্থীদের রক্তে গণঅভ্যুত্থানের ভিত্তি, সেই তরুণরাই আজ অনশনে। মুখে অক্সিজেন মাস্ক, অথচ নীতিনির্ধারকরা ফেসবুকে স্ট্যাটাস দিতে ব্যস্ত। একজন উপদেষ্টা বলছেন, আগামীকাল প্রতিনিধি পাঠাবেন। আমরা জানতে চাই, আপনারা কি তখন জানাজায় আসবেন?”

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। জুলাই গণঅভ্যুত্থানের শত্রুদের বিচার করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই দায়িত্বশীল হতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দীন, মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির, আকরাম হোসেন, যুগ্ম সংগঠক এম এম শোয়াইব, ইমরান ইমন, মুখ্য যুগ্ম সংগঠক সাকিব মাহাদী, আবু সাইদ লিয়ন, মুশফিক সোহান, কেন্দ্রীয় সদস্য ডেভিড রাজু, তেজগাঁও জোনের প্রতিনিধি শাহাদাত খন্দকার এবং তেজগাঁও থানার আহ্বায়ক রিফাত প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech