Breaking News:


শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ৭, নিখোঁজ ৮০ জনের খোঁজে পুনরায় উদ্ধার অভিযান শুরু জনমানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর হস্তে দুর্নীতি দমনের ঘোষণা তারেক রহমানের নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা : সিইসি জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনা : ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা

ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

  • আপলোড টাইম : ০৭:০৪ পিএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৭ Time View

।।বিকে রিপোর্ট।।
দেশে সবধরনের ইন্টারনেটের দাম বর্তমান দাম থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার ২৩ মার্চ বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ২৩ মার্চ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আগামী এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে জানানো হবে বলেও জানান তিনি ।

এদিকে, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।

এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী বলেন, ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে। আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে, গত ফেব্রুয়ারি মাসে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। এছাড়া গতবছর, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও কলরেটের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নিতে ভোক্তারা দাবি জানিয়েছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech