Breaking News:


শিরোনাম :
ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি জলবায়ু পরিবর্তনে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছেন-: পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭ নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • আপলোড টাইম : ০৯:৫৮ এএম, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে প্রথমে একুশে বেদিতে শ্রদ্ধা নিবেন করেন মো. সাহাবুদ্দিন। ও পরে রাত ১২ টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যান্য বছরের মতো মাতৃভাষা দিবস সম্পর্কিত কোনো গান বাজানো হয়নি।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পর প্রধান বিচারপতি, সরকারের অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঢাবি উপাচার্যসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্যরা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা, বিভিন্ন ছাত্রসংগঠন শ্রদ্ধা জানায়।

এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার করে দেয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech