শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন ডলার অতীতের মতবিরোধ মিটিয়ে বাংলাদেশ-ভারতকে এগিয়ে যাওয়ার আহ্বান ঢাকা সহ দেশের সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

কোথাও কোথাও দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • ১০:৪৮ এএম, বুধবার, ১৪ মে, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে।

বুধবার ১৪ মে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।

এবং আরও বলা হয়, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সারাদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং তা অব্যহত থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech