শিরোনাম :
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অদ্ভুত উল্টোবিচার: ভূক্তভোগীকে টিসি দিল স্কুল! অভিযুক্ত পেল মাফ! জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি স্বাক্ষর, কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না- ইরান হরমুজ সংকট: বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে প্রশাসন জানালেন ডিসি

  • ০৯:৩৯ পিএম, বুধবার, ২৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবন দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম।

বুধবার ২৮ মে দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদের ১০ দিন পর্যন্ত ময়মনসিংহ থেকে কোনো কাঁচা চামড়া বাইরে নেওয়া যাবে না। লিল্লাহ বোর্ডিংসহ নির্ধারিত কেন্দ্রে চামড়া দেওয়ার আগাম তথ্য দিলে চামড়া সংরক্ষণে দেওয়া হবে বিনামূল্যে লবণ। আসন্ন ঈদে দরিদ্র কোরবানিদাতাদের কথা মাথায় রেখে পর্যাপ্ত লবণ মজুদ রাখা হয়েছে বলেও জানান ডিসি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াহেদুল আলম বলেন, শুধু লিল্লাহ বোর্ডিং নয়, জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এই সহায়তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে যেমন চামড়া ব্যবসায়ীরা উপকৃত হবেন, তেমনি অপচয় রোধে দৃষ্টান্ত স্থাপন হবে

এদিকে স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ এবং বোর্ডিং পরিচালনাকারীদের সমন্বয়ে চামড়া সংরক্ষণের এ উদ্যোগে খুশি এলাকার ব্যবসায়ী ও নেতারা।  

উল্লেখ্য, এবারের ঈদে ময়মনসিংহ জেলায় ১৬৯টির অধিক স্থায়ী ও অস্থায়ী কোরবানি পশুর হাট রয়েছে জানিয়ে এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এগুলো হল- নগরীর মাসকান্দাসহ ৫টি স্পটে গরুর হাট করা যাবে না।

রাস্তার ওপর কোরবানির হাট বসানো যাবে না।

হাটগুলোতে জালনোট ঠেকাতে ডিটেক্টর রাখতে হবে।

চাঁদাবাজি ঠেকাতে ব্যবস্থাগ্রহণ করতে হবে।

ঈদের আগেই শিল্প-শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

বিটিআরসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে হবে। ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম.এম মোহাইমেনুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াহেদুল আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech