শিরোনাম :
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অদ্ভুত উল্টোবিচার: ভূক্তভোগীকে টিসি দিল স্কুল! অভিযুক্ত পেল মাফ! জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি স্বাক্ষর, কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না- ইরান হরমুজ সংকট: বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

তিন বিভাগে বৃষ্টির আভাস

  • ০৭:৪৭ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মাঘ মাসের মাঝামাঝিতে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্র-শনিবার সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
“এটা এক-দুইদিন থাকবে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার কমবে।”

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে আবহাওয়ার পূর্বাভাসে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় দিনাজপুরে। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech