শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা

  • ১০:০৭ এএম, বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাম তার আজকের আবহাওয়ার স্ট্যাটাসে জানান, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

বুধবার ৩০ এপ্রিল সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে এসব এলাকার পূর্বাবাসে একথা বলেন।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টি দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় প্রথমে ও পরবর্তীতে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা জেলা এবং তারও পরে নোয়াখালী, ফেনী, ও চট্টগ্রাম উত্তর জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

এছাড়াও সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা, বরিশাল বিভাগের সকল জেলা। তবে পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর জেলার উপকূলীয় উপজেলাগুলো উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলো সহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চট্টগ্রাম জেলার দ্বীপসমূহ, কক্সবাজার, বান্দরবন, ফেনী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলা এর আওতাভূক্ত।

ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগন্জ জেলা, রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech