শিরোনাম :
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

ভারত ও পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৪৮ হাজার টন চাল

  • ১১:১৬ এএম, রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো, সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ভারত ও পাকিস্তান থেকে চালবোঝাই আরও দুটি জাহাজ।

একদিনের ব্যবধানে দুটি জাহাজ বন্দরে পৌঁছায়। এবার এসেছে ৪৮ হাজার ৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল। এর মধ্যে পাকিস্তান থেকে আসে ২৬ হাজার ২৫০ টন এবং ভারত থেকে আসে ২২ হাজার ৫০০ টন চাল।

শনিবার ১৫ মার্চ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ এমভি মারিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে।

পাকিস্তানি পতাকাবাহী জাহাজটি শুক্রবার চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে দাবি করে তিনি বলেন, জাহাজ এমভি মারিয়ম গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে।

অন্যদিকে ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম। জাহাজটি শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে। এ জাহাজ থেকে ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল আনা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech